রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আদর্শ সমাজ গড়তে মাদরাসা অধ্যক্ষদের নেতৃত্ব জরুরি : ইআবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ ও সমাজ গঠনে মাদরাসার অধ্যক্ষদের শিক্ষা এবং সামাজিক নেতৃত্ব প্রদানের আহ্বান জানিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, অধ্যক্ষদের এমন নেতৃত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পায় এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। কেবল প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও অধ্যক্ষদের এগিয়ে আসতে হবে।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত ১২ দিনব্যাপী ‘অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, যোগ্য নেতৃত্বের মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আধুনিক জ্ঞান ও সমাজবোধ তৈরি হবে। একজন অধ্যক্ষের প্রতিটি পদক্ষেপ প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও শিক্ষার মানোন্নয়নে প্রভাব ফেলে।

কর্মশালার সভাপতিত্ব করেন কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্টার মো. আইউব হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মো. রফিক আল-মামুন।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।

উল্লেখ্য, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্ব বিকাশে গত ২৪ মে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা। এতে দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত প্রায় ৩০০ জন কামিল মাদরাসার অধ্যক্ষ অংশ নেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ