রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আগামী সপ্তাহে শুরু হচ্ছে বেফাক বোর্ডের পরিদর্শন কার্যক্রম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও আগামী ২৮ জুন মোতাবেক ২ মহররম ১৪৪৭ হিজরি শনিবার থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মাদরাসা পরিদর্শন কার্যক্রম শুরু হচ্ছে। ৩১ জুলাইয়ের মধ্যে বোর্ডের আওতাধীন সব মাদরাসা পরিদর্শন করবেন বেফাক নির্ধারিত পরিদর্শকরা। 

দায়িত্বশীলরা জানান, পরিদর্শকরা হিফজ বিভাগ ও কিতাব বিভাগের বেফাকভুক্ত জামাত (তথা ইবতিদাইয়্যাহ, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফযীলত ও তাকমীল)-সহ বুনিয়াদি জামাতগুলোর (সময় সাপেক্ষে মীযান ও হেদায়াতুন্নাহু) ছাত্র-ছাত্রীদের মৌলিক কিতাবাদি থেকে জিজ্ঞাসাবাদ ও সে অনুযায়ী বিশেষ দিকনির্দেশনা দেবেন। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ টিপসসমূহ সাজেস্ট করবেন। হিসাব বিভাগের স্বচ্ছ পরিচালনার স্বার্থে হিসাব-কিতাবের তদারকি, অডিটের খোঁজখবর নেওয়া ও তদসংশ্লিষ্ট বিষয়ে নির্দেশনা দেবেন। 

এছাড়া মাকাদিরে আসবাক সরবরাহ করা, হিফজুল কুরআন বিভাগের-মাদরাসার উন্নয়নকল্পে মুরুব্বিদের লিখিত কিছু সুপারিশ পারচা ও হিফজের নেসাব সরবরাহ করা, ভাউচার সুষ্ঠু করার নিয়মাবলি পারচা সরবরাহ করা এবং নতুন কোনো মাদরাসা নিবন্ধন করতে চাইলে কিংবা পূর্বের নিবন্ধনকৃত কোনো মাদরাসা মারহালা পরিবর্তন করতে চাইলে এসব খেদমতসহ বৃত্তি উত্তোলন ফরম সরবরাহের কাজও পরিদর্শকরা আঞ্জাম দিয়ে থাকেন। 

বেফাকভুক্ত মাদরাসা কর্তৃপক্ষকে বেফাক কর্তৃক নিয়োজিত পরিদর্শকদের সাথে যোগাযোগ রক্ষা করে নিজ নিজ মাদরাসার পরিদর্শন কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অনুরোধ করা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ