সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

মোহাম্মদপুরে চলছে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে বছরজুড়ে চলছে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মসূচি। নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, ‘নূরানী পদ্ধতি হচ্ছে এমন একটি শিক্ষাব্যবস্থা, যার মাধ্যমে শিশুদের কুরআন শিক্ষার ভিত্তি মজবুত হয়। এ পদ্ধতির প্রশিক্ষণ নিয়ে হাজার হাজার শিক্ষক দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যুগোপযোগী, দক্ষ ও আদর্শ মুয়াল্লিম তৈরি করা যারা শিশুদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘নূরানী বোর্ডের প্রশিক্ষণ শুধু একটি কোর্স নয়, বরং এটি একটি জীবনঘনিষ্ঠ দাওয়াতি মিশন।’

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এবং প্রশিক্ষণ শেষে তারা স্থানীয় মসজিদ-মাদরাসা ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সুযোগ পাচ্ছেন।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
 ০১৭৩৩-৭৫৬৬৭৮
 ০১৭১৬-৫৫৫৬৩৬
 ০১৭২৯-৫৫৫৬৩৬

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ