গবেষণামূলক দীনি সংস্থা সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে সিলেট শহরের শিশুদের মধ্যে মক্তব শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার (৫ জুন) আম্বরখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের সেক্রেটারি মাওলানা সাদিকুর রাহমানের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান।
বৈঠকে বক্তারা শিশুদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে মক্তব শিক্ষার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দীন ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক এলাকায় সা