সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

কুমিল্লায় ‘ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিয়া রশীদিয়া আযীযুল উলূম, রাণীরবাজার, কুমিল্লা-এর দাওয়াহ বিভাগের উদ্যোগে বিতর্কিত নারী সংস্কার কমিশনের কুরআন-হাদীস বিরোধী প্রতিবেদনের পর্যালোচনা বিষয়ক সেমিনার “ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুন, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার চলে।

মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রাণীরবাজার মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা মুনির হোসেন। সেমিনারে প্রধান মেহমান ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নূরুল হক। প্রধান আলোচক ছিলেন গবেষক আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ। এছাড়াও সারগর্ভ আলোচনা করেন বিশিষ্ট আলোচক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ। 

আলোচকরা বলেন, শুধু নারীর নয়, বরং মানব জাতির প্রতিটি শ্রেণীর মুক্তি ও সাফল্য ইসলামের আদর্শে নিহীত রয়েছে। ইসলামী নীতি ও বিধানের সাথে সাংঘর্ষিক কোনো নারীনীতি ও প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ বিতর্কিত নারীনীতি ও প্রতিবেদন বাতিল করে দেশের গ্রহণযোগ্য ইসলামী ও সুস্থ্য মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে ইনসাফ ও ন্যায্য নতুন নারীনীতি তৈরী করতে হবে। 

রানীর বাজার মাদরাসার শিক্ষাসচিব মুফতী শোয়াইব কাসেমীর পরিচালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, রাণীর বাজার মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল বারী, নায়েবে মুহতামিম মাওলানা নোমান আহমদ, মাওলানা মুফীজুল ইসলাম, মুফতী মুহিব্বুল্লাহ ক্বাসেমী, মুফতী জিয়াউদ্দিন, মাওলানা ফাহিম আহমদ আজহারী, মাওলানা সাখাওয়াত রাহাত, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা হাসান আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহজালাল, মাওলানা মোবারক কারীম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ