সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

চাকসু গঠনতন্ত্রে প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

চাকসু গঠনতন্ত্রে প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২৭ মে) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান জানান, তাদের প্রস্তাবিত চাকসু গঠনতন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: লক্ষ্য-উদ্দেশ্য, কার্যাবলি এবং পদ-পদবী।

তিনি বলেন, “আমরা চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে প্রস্তাব করছি, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানসহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে, দেশীয় সংস্কৃতি শিক্ষার্থীদের সৎ, সচেতন, দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করা। পাশাপাশি, ধর্মীয় চেতনা ধারণের উপর গুরুত্ব আরোপ করছি।”

এছাড়া, কার্যাবলির মধ্যে ক্যাম্পাসে অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের বৈচিত্র্য রক্ষায় কার্যক্রম গ্রহণের প্রস্তাব করেন তিনি।

এছাড়া, চাকসু কার্যনির্বাহী কমিটির মধ্যে ব্যবস্থাপনা সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষার্থী কাউন্সেলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক এবং উচ্চ শিক্ষা সম্পাদক যুক্ত করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, দাওয়াহ সম্পাদক মুরাদ হোসাইন মুসা, তথ্য গবেষণা সম্পাদক নাঈম উদ্দিন এবং উচ্চ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন।

এ সভার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চাকসু গঠনতন্ত্রে সংস্কার এবং ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও উন্নত পরিবেশ তৈরির উদ্দেশ্যে তাদের প্রস্তাবনা তুলে ধরেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ