সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক দাওয়াহ’ বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য"

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আস-সুন্নাহ ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের জন্য শুরু করতে যাচ্ছে একটি বিশেষ উদ্যোগ—‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক দাওয়াহ’। আট মাসব্যাপী এই কোর্সটির মূল লক্ষ্য হলো এমন মুখলিস, প্রজ্ঞাবান এবং দক্ষ দায়ী তৈরি করা, যারা সমাজে ইসলামিক দাওয়াহর কাজকে দক্ষভাবে পরিচালনা করতে সক্ষম হবে।

কোর্সটিতে পাঠদান করবেন দেশের স্বনামধন্য আলেমগণ, অভিজ্ঞ দায়ীগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পারদর্শী প্রশিক্ষকবৃন্দ। পুরো কোর্সটি শায়খ আহমাদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১২ জুন ২০২৫। ১৪ জুন অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হবে ১৭ জুন। এরপর ২১ জুন ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৩ জুন প্রকাশ পাবে চূড়ান্ত ফলাফল। ক্লাস শুরু হবে ১ জুলাই ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় এবং শেষ হবে ১০ মার্চ ২০২৬।

ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকবে। আবেদনকারীর অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস, বিএসসি বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সিজিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.০। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

এই কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা পাবেন সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত মাসিক শিক্ষাভাতা। এছাড়াও থাকবে দীর্ঘমেয়াদি অধ্যয়ন, গবেষণা ও ফিল্ডওয়ার্কের সুযোগ, আবাসন ও খাবারের সুবিধা, দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, পাঠাগার ও আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুবিধা এবং কোর্স শেষে একটি সনদ প্রদান।

কোর্সটি হবে আবাসিক ও অনাবাসিক দুই ধরনের, তবে শুধুমাত্র পুরুষদের জন্য উন্মুক্ত।

 

আবেদন করতে ভিজিট করুন:

https://forms.gle/mzTRgWApRLVKshL86

যোগাযোগ:

মোবাইল: +880 1958-277668

ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, আলীনগর গেট, সাতারকুল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২

নিয়মিত আপডেট পেতে অনুসরণ করুন: Post Graduate Diploma in Islamic Dawah ফেসবুক পেজ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ