সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

উপবৃত্তির আওতায় আসছে দেড় হাজার ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  অন্তর্বর্তী সরকার।

সোমবার (১৯ মে) মাদরাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক বেনজীর আহমেদের সই করা একটি নোটিশ অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নোটিশে বলা হয়, অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি দেয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস ডাবল প্লাসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেওয়া কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য দেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডিফল্ট Abc@1234 পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তী সময়ে উপজেলায় যত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ