মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেটে বেফাকের মুহতামিম সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে মুহতামিম সম্মেলন এবং কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় নগরীর গ্র্যান্ড ইমারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সম্মেলন এবং দরগাহ গেইটের কাছে সুলেমান হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সম্মেলনে কওমী মাদরাসার শিক্ষা বিস্তারে বেফাকের ভূমিকা এবং সিলেট জেলায় বেফাকের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বক্তারা মতবিনিময় করেন। শিক্ষার মানোন্নয়ন এবং বেফাকের কার্যক্রম জোরদার করণের ব্যাপারে সিলেট জেলা বেফাকের পক্ষ থেকে কেন্দ্রের কাছে কিছু জরুরি প্রস্তাবনা পেশ করা হয়।

বেফাকের সহসভাপতি ও সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

এছাড়া সিলেট জেলা বেফাকের সাধারণ সম্পাদক মুফতী আবুল হাসান জকিগঞ্জীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকের উপদেষ্টা হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, হাফিজ মাওলানা মুফতী ওলিউর রহমান, সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল গাফফার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমগণ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ