মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
পর্যটন নগরী ও চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত দারুল ইসলাম সুলাইমানীয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগের ১২ জন ছাত্রকে সবক প্রদান করেন মৌলভীবাজারের খ্যাতনামা আলেম, শায়খে বর্ণভী রহ.-এর সাহেবজাদা হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী।
