শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

তাকমিল শিক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ-১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

আল্লামা আব্দুর রাজ্জাক আল-হোসাইনী


২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা দাওরায়ে হাদিস পড়ছেন, তাদের ২য় সাময়িক পরীক্ষার প্রস্তুতি বিষয়ে জরুরি পরামর্শ:

দাওরায়ে হাদিসের নেসাব নিয়ে একদিকে চিন্তা করলে বড় কিতাব এবং পরিমাণ ও পৃষ্ঠা অনেক। এদিক থেকে এ বিষয়টা অত্যন্ত কঠিন ধাপ মনে হয়। কিন্তু আরেক দিকে চিন্তা করলে দেখা যায়, দাওরায়ে হাদিসের সাবজেক্ট একটাই, আর সেটা হলো ইলমুল হাদিস। যদিও কিতাব প্রায় দশটির উর্ধ্বে, কিন্তু সাবজেক্ট একটা। হ্যাঁ, তবে বুখারী কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, মুসলিমের কিছু বৈশিষ্ট আছে, তিরমিযি-আবু দাউদের কিছু বৈশিষ্ট আছে। এ বৈশিষ্টগুলো যদি আমরা হল করি, তাহলে ফিকহি মাসয়ালার দিক থেকে সব কিতাব প্রায় একই ধরণের। 

■ সহীহুল বুখারী আওয়াল-
এ কিতাবের দুটি অংশ। প্রথম অংশের কিতাবুল ওহী,কিতাবুল ঈমান এবং কিতাবুুল ইলম পড়া হয়ে গেছে প্রথম সাময়িক পরীক্ষায়। ইলমের পরে কয়েকটা বিষয় লক্ষণীয়। 

১। তরজমাতুল বাব : 
তরজমাতুল বাবের উদ্দেশ্য কী। যদি আয়াত উল্লেখ থাকে, তাহলে আয়াতের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত-সামঞ্জস্যতা কিভাবে। আর যদি হাদিস উল্লেখ থাকে, তাহলে হাদিসের সাথে তরজমাতুল বারে মুনাসাবাতটা কী। অনেক সময় হাদিস দীর্ঘ হয়। হাদিসের কোন্ অংশের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত। বিষয়টা ভালো করে হল করতে হবে। 

২। হাদিসের অনুবাদ :
পরীক্ষায় হাদিসের অনুবাদ চাওয়া হয়, এজন্য হাদিসের অর্থ- অনুবাদ সুন্দরভাবে হল করা। 

৩। কঠিন শব্দের হল করা।

৪। ইখতিলাফ হল করা :
হাদিস অনেক সময় ইখতিলাফপূর্ণ হয়ে থাকে। ইখতিলাফের বিষয়ে যদি তিরমিযি শরীফ হল করা হয়ে থাকে, তাহলে এ কিতাবের হল করার দ্বারা বুখারীতেও হল হয়ে যাবে। 

■ বুখারী সানী-

সাধারণত ২য় সাময়িক পরীক্ষা কিতাবুত তাফসীর থেকে হয়ে থাকে। কিতাবুল মাগাযিরও কিছু অংশ থাকে। মাগাযির মধ্যেও তরজমাতুল বাব থাকে। উল্লেখিত আয়াত, হাদিস থাকলে তরজমাতুল বাবের সাথে মুনাসাবাত কী এবং হাদিসের কোন্ অংশের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত তা বিশষেভাবে লিখতে হবে। আর হাদিসটা যদি কোনো যুদ্ধ সংক্রান্ত হয়, তাহলে যুদ্ধ সম্পর্কে কয়েকটি মা’লুমাত অর্জন করতে হবে। যেমন- 
১। যুদ্ধ কবে সংঘটিত হয়েছে। 
২। কেন সংঘটিত হয়েছে। 
৩। এ যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা কত ও প্রতিপক্ষ কফেরদের সৈন্যসংখ্যা কত।
৪। যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ ও তা থেকে আমাদের শিক্ষা কী।
 
এভাবে যদি উত্তর দেয়া যায়, তাহলে আশা করি ভভভালো নম্বর পাওয়া যাবে। 

■ কিতাবুত তাফসীর-

এখানে তিনটা জিনিস হল করতে হবে। যথা-
এক- অনেক আয়াত আছে, যার শানে নুযুল বুখারীর কিতাবুত তাফসীর অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আবার অনেক আয়াতের শানে নুযুল উল্লেখ করা হয়নি। এজন্য শানে নুযুলটা ভালো করে শিখতে হবে।  
দুই- অনেক জায়গায় কঠিন শব্দ আছে, সে শব্দগুলো হল করতে হবে। 
তিন- অনেক সময় শুধু শব্দ বলা হয়ে থাকে কিন্তু এটা কোন্ সূরা বা কোন্ পারার, তা বুখারীতে অনেক জায়গাতে উল্লেখ নেই। এর জন্য বুখারীর শরাহ কাশফুল বারী, ফতহুল বারী, আরো অন্যান্য উর্দু শরাহ আছে, এগুলোর সহযোগিতায় আয়াতটির কোন্ সূরা, তার পুরো আয়াত কী ্এবং আয়াতসংশ্লিষ্ট বিষয়াদি হল করা সহজ করা হয়ে যায়। (চলবে)।

লেখক: মুহতামিম ও শায়খুল হাদিস , জামিয়া সওতুল হেরা বাসাবো, ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ