সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ১৩টি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে । 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ। 

তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিষয়ে পড়া সম্ভব।’

বিষয়গুলো হলো— এরাবিক ল্যাঙ্গুয়েজ; শরিয়াহ ইসলামিয়া; তাফসির তাখাসসুস; হাদিস তাখাসসুস; আকিদাহ ও দর্শন; শরিয়া কানুন (আইন); দাওয়াহ ও সাকাফাহ; ইতিহাস ও সভ্যতা; ইলমুল ক্বিরাআত; তারবিয়া (৩টি বিষয়); ইসলামিক স্টাডিজ এরাবিক; সাংবাদিকতা ও জার্নালিজম (পেইড); ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স (পেইড)। 

আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ বলেন, ‘বাংলাদেশের যেকোনো কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সরাসরি ভর্তি হওয়া যায় না। তাই সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে এনে ভর্তি পরীক্ষা দিতে হবে (حداثة المؤهل والمعادله)। প্রতিবছর জুলাই-আগস্ট মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ভর্তি পরীক্ষায় পাস না করলে এখানে ভাষা কোর্স শেষে ইন্টারমিডিয়েট পড়তে হবে। এই বিষয়গুলোর বাইরে অন্য সাবজেক্ট চয়েজ করলেও সাধারণত নির্ধারিত গুলোই এসে থাকে বলে জানান তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ফুল ফ্রি স্কলারশিপের আবেদন চলছে। এ সুবিধার জন্য আলিম শ্রেণির সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে এবং তিন বছর মুয়াদালা (দ্বিপাক্ষিক শিক্ষা চুক্তি) পাওয়া যায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ