সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আলিমে ভর্তি শুরু ২০ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসার আলিম শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভর্তির আবেদন এবং পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন। আর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ সেপ্টেম্বর।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম শ্রেণিতে ভর্তির আবেদনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে।

নীতিমালা অনুযায়ী, পুনঃনিরীক্ষণ ও পুনঃমূল্যায়নের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন। একই সময়ে তারা পছন্দক্রমেও পরিবর্তন আনতে পারবেন।

ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সবশেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মাদরাসার আলিম শ্রেণির ক্লাস শুরু হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ