রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ ৮ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সুন্দরবনের দুবলার চর এলাকায় পর্যটকবাহী বোট থেকে নেমে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা। নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকায় স্থানীয় জেলেরা লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ (রোববার) লাশটি শহরে নিয়ে আসা হবে।

এর আগে গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ বোটটি সুন্দরবনে ভ্রমণে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে দুবলার চর এলাকায় একটি চরে বোটটি আটকে গেলে পর্যটকরা নেমে ধাক্কাধাক্কি করে নামানোর চেষ্টা করার সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে চারজন ভেসে যান। এ সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদ নিখোঁজ হন। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ