শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  বরিশালে ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন আমিনুল হক সাদী মসজিদে নববির আঙিনায় মুসল্লিদের ছায়া দিচ্ছে ২৫০ বিশাল ছাতা প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা ঈসা মানসুরী আর নেই কক্সবাজারে মহাসম্মেলনের সমাপনী আজ, প্রধান মেহমান আল্লামা ফয়সাল নাদিম সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ইকরা আইডিয়ালের হিফজ সমাপনী পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ইকরা আইডিয়াল মাদরাসার ‘বার্ষিক অভিভাবক সম্মেলন ও হিফজ সমাপনী পাগড়ি প্রদান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি কনভেনশন হলে সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইকরা আইডিয়াল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পধারা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট মুনিরুজ্জামান এবং কলরবের মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন নূরী বলেন, "আমাদের প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা হলো প্লে থেকে চতুর্থ শ্রেণির মধ্যে একাডেমিক পড়াশোনার সাথে হিফজ শেষ করা এবং পঞ্চম শ্রেণি থেকে কওমি ও আলিয়া ধারার সমন্বয় করে শিক্ষার্থীদের পাঠদান করা। আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে এরাবিক ও ইংলিশ ভার্সনের অধীনে হিফজ, আলিয়া এবং কওমি মাদানী নিসাবের সমন্বিত কারিকুলামে পাঠদান করা হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব থেকেও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।

ইকরা আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, বাংলা ও ইংরেজি অর্থসহ সূরা ও হাদিস পাঠ, ছড়া, কবিতা এবং শিক্ষামূলক গল্প উপস্থাপন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি তাদের বাংলা ও ইংরেজি প্রেজেন্টেশন, কনভারসেশন, অভিনয়সহ মাসনুন দোয়া ও শিক্ষামূলক নাটিকা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে মাদরাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

স্বতঃস্ফূর্ত এই আয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ