হবিগঞ্জ প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার নতুন সেশনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে হাফেজ বিলাল আহমদকে সভাপতি, ইঞ্জিনিয়ার মানছুর হাল্লাজকে সহসভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ শাফায়াত আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দীন নতুন এ কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মুহাম্মদ বদরুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মঈনুদ্দীন খান তানভীর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সাবেক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল মুছাব্বির রুনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিবউদ্দীন আহমদ সোহেল, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব শামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সাবেক জেলা সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান লিটন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান খালিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
নবগঠিত কমিটির নেতাদের প্রতি শুভকামনা জানিয়ে তাঁদের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করা হয়।
আইও/