সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজ বাদ মাগরিব চৌধুরীপাড়া মাদরাসায় ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার উদ্যোগে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে ‘ফিরাকে বাতেলা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বাদ মাগরিব মাদরাসা মাঠে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করবেন মসজিদ-ই-নূর ও শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লী মুহাম্মদ ইমাদুদ্দীন নোমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন হবিগঞ্জের মাদরাসারে নূরে মদিনার মুহতামিম ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী।

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসার সাবেক শায়খুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী এবং মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক কাসেমী।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় ফিরাকে বাতেলা তথা বিভিন্ন পথভ্রষ্ট দলের আকিদা-বিশ্বাস, তাদের অপব্যাখ্যা এবং এসব ভ্রান্ত মতবাদ থেকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ