মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা

বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দীনি মারকাজ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম এবং বরিশালের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তার এনজিওগ্রাম করা হবে। প্রয়োজন অনুযায়ী হার্টে রিং (স্টেন্ট) পরানো হবে জানা গেছে।

মাওলানা ওবাইদুর রহমান মাহবুবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বিশেষভাবে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার অসংখ্য ছাত্র, আহবাব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে খাস দোয়ার আবেদন করেছেন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়ার মুঈনে মুহতামিম মুফতি নেছারুদ্দীন কাসেমী।

মাওলানা ওবাইদুর রহমান মাহবুব দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একই সঙ্গে এ অঞ্চলের সাধারণ মানুষের কাছে তিনি একজন আধ্যাত্মিক রাহবার ও দীনি মুরব্বি হিসেবে সুপরিচিত।

তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল-হাইয়াতুল উলিয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের খাস কমিটির অন্যতম সদস্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ