সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ

সম্মেলন সফল করায় সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা ও মোবারকবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুযে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে দেশবরেণ্য উলামা-মাশায়েখ, আমন্ত্রিত অতিথি, আইম্মায়ে মাসাজিদ, খতিব এবং তাওহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়। তাঁদের সম্মিলিত অংশগ্রহণ সম্মেলনকে সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্মেলনের সংবাদ, বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর কাছে তুলে ধরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা রব্বানী।

তিনি বলেন, সম্মেলনকে ঘিরে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সম্মেলনের বিভিন্ন বিষয় ও কর্মসূচি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে যারা দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, দাওয়াত এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তাঁদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য।

সম্মেলনের প্রস্তুতি, প্রচার, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও আন্তরিকতার ফলেই এই গুরুত্বপূর্ণ সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানান তিনি।

বিবৃতির শেষাংশে তিনি সম্মেলন সফল করতে শ্রম, ত্যাগ ও প্রচেষ্টায় যুক্ত সবার জন্য দোয়া করে বলেন, আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টা কবুল করুন এবং আকিদায়ে খতমে নবুওয়তের হেফাজতের কাজে সবাইকে আরও বেশি ভূমিকা রাখার তাওফিক দান করুন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ