সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

৬ মাসে হাফেজ হলেই ওমরাহর সুযোগ, শায়খ নেছারের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ঘোষণা দিয়েছেন মাদরাসাটির পরিচালক শায়খ নেছার আহমদ আন-নাছিরী। তিনি ঘোষণা দিয়েছেন, এখন থেকে মাদরাসাটির যে শিক্ষার্থী মাত্র ছয় মাসে সম্পূর্ণ কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করবে, তাকে নিজ খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) মাদরাসার মিরপুর শাখায় প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে শায়খ নেছার আহমেদ আন-নাছিরী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে শিক্ষার্থীদের উদ্দেশে নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, কুরআন হিফজ শুধু মুখস্থ করার বিষয় নয়; বরং এর জন্য ইখলাস, নিয়মিত মেহনত, অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার এবং কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে উস্তাদ ও পিতা-মাতার আদব-আখলাক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন দ্রুত ও মজবুতভাবে মুখস্থ করার বিভিন্ন কার্যকর কৌশল নিয়েও আলোচনা করা হয়। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তার নসিহত শোনে এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে উত্তর গ্রহণের সুযোগ পায়।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের কুরআন হিফজে উৎসাহিত করা এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির পাশাপাশি দীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ