বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদিত মনোমুগ্ধকর নাতে রাসুলের আসর ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে আরবি, ফারসি ও উর্দু ভাষায় নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে সৃষ্টি হয় গভীর নবীপ্রেম ও আধ্যাত্মিক আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী। স্বাগত বক্তব্য দেন ড. মুহাম্মদ ঈসা শাহেদী। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুফতি মুহাম্মদ গোলাম রব্বানী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাতে রাসুল পরিবেশনকারীরা অংশ নেন। তাদের কণ্ঠে আরবি, ফারসি ও উর্দু ভাষায় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে নাত পরিবেশিত হলে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে তা উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে গভীর আবেগ ও আধ্যাত্মিক পরিবেশ।

নাতে রাসুল পরিবেশন করেন শামীম জামানবী, আল্লামা আবদুল জলিল কাওকাব, অধ্যাপক ড. রশিদ আহমদ, ইসরাফিল আমেরী (ইরান), হাইকেল হাশমী, মুহিউদ্দিন হামদম, মোহাম্মদ তাহের (পাকিস্তান), সরওয়ার কামাল রাগেব, সাকিব কিবরিয়া দিলকাশ, মোহাম্মদ ইউনুছ রুময কাছেমী, ইসামুদ্দীন মাহমুদ, মেহেদী হাসান, তসবীর আবেদীন, আবদুর নূর ও আকরাম হাদী।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা জাগ্রত করা, তাঁর জীবন ও আদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং বাংলা ভাষাভাষী সমাজে আরবি, ফারসি ও উর্দু নাতে রাসুলের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ