সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র 

দেয়ালের পাশে খেলছিল শিশুরা, আচমকা ধসে ঝরল এক প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মাণাধীন ভবনের পুরাতন বাউন্ডারি দেয়াল ভেঙে পড়ে মাহিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে সেখানে কয়েকজন শিশু খেলাধুলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শিশু মাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মাহিদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।

বর্তমানে শাহজাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা হাবিব পেশায় প্রাইভেটকার চালক। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী জানিয়েছেন, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল।

ওই বাড়ির বাউন্ডারি ছিল পুরাতন, দেয়াল ছিল ফাটা। আজ হঠাৎ দেয়ালটি পড়ে। এর পাশে শিশুরা খেলাধুলা করছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ