সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র 

অসুস্থ চালক রিকশা রেখে রক্তচাপ মাপতে যান, মারধরে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজশাহী নগরের মালোপাড়া এলাকায় যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে পলাশ (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।

পলাশের বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রক্তচাপ মাপতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় রাস্তার পাশে তাঁর রিকশা রাখায় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাঁকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে তাঁদের সঙ্গে পলাশের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। পরে স্থানীয় লোকজন অসুস্থ পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, রিকশা রাখার কারণে যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী আজ দুপুরে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাত তিনটার দিকে থানায় এজাহার দেওয়া হয়। এজাহারে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। পরে যাঁরা রিকশাচালককে মারধর করেছেন, তাঁদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ