বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সালমা হাসনায়েনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করা হলো এবং তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ