শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক বাবুনগর মাদরাসায়। রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরের অংশ হিসেবে দুপুর ২টার দিকে মাদরাসাটিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাবুনগর মাদরাসায় চলছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষও প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।

বাবুনগর মাদরাসা সফরের পর প্রধানমন্ত্রী ঐতিহাসিক হাটহাজারী মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ও সাবেক আমà