বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ও ইসলামী স্বার্থে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘ঐক্যের রূপরেখা’ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (৪ আগস্ট) হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন (দিলু রোড) এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর হাতে ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, প্রস্তাবিত এ ‘ঐক্যের রূপরেখা’কে কেন্দ্র করে সংশ্লিষ্ট ইসলামী দল ও সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক আলোচনা, মতবিনিময় ও সমন্বয় আরও জোরদার হবে। এর মাধ্যমে জাতীয় ও ইসলামী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন এবং উম্মাহর বৃহত্তর কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা আরও বেগবান হবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ