মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনউজ্জামান জানান, এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ