শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়ার পাশে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদরাসার পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ সংলগ্ন জামিয়া রহমানিয়া মাদরাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল দাবি করেন, ককটেলটি মাদরাসা এবং দলটির আমির মাওলানা মামুনুল হকের কার্যালয়ের অদূরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ