শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

এবার নারী কেলেঙ্কারিতে পদ গেল জামায়াতের রুকনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড় তখন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের রুকন (সদস্য) মোশাররফ হোসেনের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২ আগস্ট) রাতে সংগঠনটির বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে মোশাররফ হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশের ভিত্তিতে আমিরে জামায়াত তার রুকনিয়াত (সদস্যপদ) বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এতে আরও বলা হয়, সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে মোশাররফ হোসেনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার ব্যক্তিগত বক্তব্য, কর্মকাণ্ড বা কার্যকলাপের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে কেউ জড়িত হলে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, অভিযুক্ত মোশাররফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তবে স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের পর ওই নারীকে বিয়ে করার চেষ্টা করেন তিনি।

বিষয়টি নিয়ে বগুড়া জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। তিনি একজন নারীকে বিয়ে করতে চান। কিন্তু বিষয়টি আমাদের দলীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে সংগঠনের কাছে প্রতীয়মান হয়েছে। পরে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মোশাররফ হোসেন সংগঠনের রীতিনীতি ও নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এ কারণেই আমিরে জামায়াতের সিদ্ধান্তে তার রুকনিয়াত বাতিল করা হয়েছে।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ