শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

কুরআন অবমাননা, যুবককে ধরে পুলিশে দিলো জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কুরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন নামে এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবু হানিফ ওরফে নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং পবিত্র কুরআন অবমাননাকর আচরণ করতেন। এ নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি বিরত না হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের উদ্যোগে থানা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ