শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা, সমাজসেবা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার লক্ষ্যে সমসাময়িক তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাদানী স্কলারস ফোরাম’।

এ উপলক্ষে শনিবার (১ আগস্ট) ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত ‘দি হলি কোরআন আইডিয়াল স্কুল’ প্রাঙ্গণে এক প্রীতি মিলনমেলার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি কয়েকজন মাদানী গ্র্যাজুয়েটের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

দিনব্যাপী আয়োজনে পারস্পরিক প্রীতি সাক্ষাৎ, মধ্যাহ্নভোজ, মতবিনিময় সভা, আলোচনা অনুষ্ঠান এবং বিভিন্ন সৌহার্দ্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে দেশে বিভিন্ন শিক্ষা, দাওয়াহ, গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠানে কর্মরত তরুণ আলেমরা অংশ নেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মধ্যে কেউ নিজস্ব শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান পরিচালনা করছেন, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আবার অনেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় নিয়োজিত রয়েছেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে সমন্বিত করে দেশের শিক্ষা, সমাজসেবা, গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে ‘মাদানী স্কলারস ফোরাম’ গঠন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষামূলক, গবেষণাধর্মী, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ