সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

‘দ্বীনিয়াত ফিকিরের জামাত কুমিল্লা জেলা’র আয়োজনে দ্বীনিয়াতের মুআল্লিম জোড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা রাণী বাজার জামিয়া রশিদিয়া আজিজুল উলূম মাদরাসায় মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে দ্বীনিয়াত বাংলাদেশ কুমিল্লা জোনের মুয়াল্লিম জোর অনুষ্ঠিত হয়। 

জোড়ে স্কুলগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসলমানদের কুরআনসহ মৌলিক দ্বীন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন, জামেয়া রশিদীয়া, ফেনীর মুহতামিম, মুফতি শহিদুল্লাহ; মুফাক্কিরে ইসলাম আবুল হাসান আলী নদভী রাহ.-এর খলিফা, মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী নদভী; দ্বীনিয়াত বাংলাদেশের সদর, মুফতি সালমান; নায়েবে সদর, মুফতি নোমান কাসেমী; মাদ্রাসাতুল মদিনা, বগুড়ার মুহতামিম,  মুফতি মনোয়ার হোসেন।

উক্ত জোড়ে আরও উপস্থিত ছিলেন, মাওলানা মফিজ (শুরা সদস্য, দাওয়াত ও তাবলীগ, কুমিল্লা জেলা; মুহতামিম, মারকাজ মসজিদ মাদ্রাসা, কুমিল্লা); মাওলানা নাঈম (মুহাদ্দিস, কাসেমুল উলুম মাদ্রাসা, কুমিল্লা); মাওলানা মারুফ বিল্লাহ (নায়েবে মুহতামিম, সুধন্যপুর মাদ্রাসা, কুমিল্লা); বিশিষ্ট দ্বায়ী লেখক ও গবেষক মাওলানা এনামুল হক মাসুদসহ কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ