বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


জাতীয় যুব কনভেনশন আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় যুব কনভেনশন আগামীকাল ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

কনভেনশনকে ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা থেকে নেতাকর্মীরা কনভেনশনে অংশ নিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জাতীয় যুব কনভেনশনকে ঘিরে সারাদেশের যুবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এবারের কনভেনশনে যুবসমাজের সামনে নতুন চিন্তা, প্রত্যয় ও বার্তা তুলে ধরা হবে।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী বলেন, কনভেনশনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে এ আয়োজন সফল করতে কাজ করেছেন। বিভিন্ন জেলা ও শাখা থেকে বিপুলসংখ্যক যুবক কনভেনশনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য ও দিকনির্দেশনা দেশের যুবসমাজকে নতুনভাবে উজ্জীবিত করবে। কনভেনশনে অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান তিনি।

আয়োজকরা আশা করছেন, ২৫ সেপ্টেম্বরের জাতীয় যুব কনভেনশনে যুবকদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে এবং এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালনে নতুন উদ্দীপনা তৈরি হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ