নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিয়েবাড়ির যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমর্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে যাচ্ছিল।
জানা গেছে, সাজিয়া ও শিশিরের বিয়েকে কেন্দ্র করে স্বজনেরা ট্রলারে করে বৈদ্যেরবাজার যাচ্ছিলেন।