বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


৭২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ চকবাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‎রাজধানীর চকবাজারের শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৭২ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়। 

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। 

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক বুড়িগঙ্গা নদীর তীরবর্তী চকবাজার থানাধীন শোয়ারি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে উক্ত এলাকার একটি গোডাউন তল্লাশি করে ৪ হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

‎জব্দকৃত পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ