রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজয়ী কুরআনের হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। বইটি উপহার দেওয়ার পর বিভিন্ন ইসলামি সংগঠনের প্রতিবাদ ও সমালোচনার মধ্যে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজের দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ও তাঁদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী হাফেজদের হাতে বিভিন্ন উপহারের পাশাপাশি ইসরায়েলি ইতিহাসবিদ ও লেখক ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বই তুলে দেন।

এরপর বইটি উপহার হিসেবে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে আপত্তি ও সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ কয়েকটি সংগঠন বইটি নির্বাচনের বিষয়ে প্রশ্ন তোলে।

ইউভাল নোয়াহ হারারির ২০২৪ সালে প্রকাশিত বই ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’। বইটিতে প্রস্তর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত তথ্য, তথ্যের নেটওয়ার্ক এবং মানবসমাজ ও সভ্যতার বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে।

হারারি ইতিহাস, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সমাজ নিয়ে লেখালেখির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার বিভিন্ন বই ও চিন্তাধারা নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও ধর্ম, ঈশ্বর ও মানবসভ্যতা বিষয়ে তার কিছু বক্তব্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মীয় মহলে সমালোচনা রয়েছে।

ইসলামি সংগঠনগুলোর আপত্তির মূল জায়গা ছিল, কুরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনার মতো একটি বিশেষ অনুষ্ঠানে উপহার হিসেবে বইটি নির্বাচন কতটা উপযুক্ত ছিল। তাদের দাবি ছিল, অনুষ্ঠানের ধর্মীয় মর্যাদা ও হাফেজদের পরিচয় বিবেচনায় নিয়ে উপহার নির্বাচন করা উচিত ছিল।

সমালোচনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাফেজদের কাছ থেকে ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হলো। পাশাপাশি তাদের জন্য ঘোষিত অন্যান্য সহায়তা ও আন্তর্জাতিক সফরের প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ