আওয়ার ইসলাম ডেস্ক
ফেনীর প্রবীণ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি, ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক ও জামিয়া মাদানিয়া ফেনীর মুহতামিম, আল্লামা সাইফুদ্দীন কাসেমী হাফি. অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া চেয়েছেন।
আল্লামা সাইফুদ্দীন কাসেমী দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও ইসলামী অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর বিশিষ্ট খলিফা হিসেবে পরিচিত। ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর ইলমি ও দ্বীনি খেদমতের কারণে তিনি আলেম-উলামা ও সাধারণ মানুষের কাছে সুপরিচিত।
তাঁর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী আলেম, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আল্লামা সাইফুদ্দীন কাসেমীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
আইও/