সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই

আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অগ্নিঝরা জুলাই আন্দোলনে এদেশের আলেম সমাজ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, জাতি সেই আন্দোলন, কুরবানি ও ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

রোববার (১২ জুলাই) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, অগ্নিঝরা জুলাই আন্দোলনে এদেশের আলেম সমাজ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেম-উলামাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

সভায় সভাপতিত্ব করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি মুফতি ফখরুল ইসলাম, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজিজুর রহমান আজিজ এবং ছারছিনা দরবার শরীফের মাওলানা শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকী।

এ সময় দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনে আলেম সমাজের ভূমিকা, আত্মত্যাগ ও জাতীয় সংকটকালে তাদের অবদান তুলে ধরে ঐক্য, ন্যায়বিচার এবং দেশ গঠনে আলেমদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ