বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

ইমামের মোটরসাইকেল নিয়ে চোর রেখে গেল পুরনো বাইসাইকেল!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফজরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি আর খুঁজে পাননি নীলফামারীর সৈয়দপুর শহরের এক মসজিদের ইমাম। তবে আশ্চর্যজনকভাবে চুরির ঘটনাস্থলে একটি পুরোনো বাইসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মসজিদের ইমাম আবদুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো তিনি ভোরে ফজরের নামাজ আদায় করাতে ১২৫ সিসির মোটরসাইকেলে করে মসজিদে আসেন। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন, নির্ধারিত স্থানে রাখা তাঁর মোটরসাইকেলটি নেই। সেখানে একটি অচেনা পুরোনো বাইসাইকেল পড়ে আছে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইসাইকেলটি এলাকার কারও নয়।

মসজিদের এক মুসল্লি সাইদুর রহমান ধারণা করেন, চোর নিজের ব্যবহৃত বাইসাইকেলটি ফেলে রেখে ইমামের মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ইমাম আবদুর রাজ্জাক। পরে তিনি দুপুরে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ