বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ফিল্ড সুপারভাইজার এইচ. এম. রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। 

নির্বাহী অফিসার প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন এবং প্রতিযোগীতায় সবচেয়ে ভালো যে করেছে তার হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন