মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

নবজাতককের কান্না শুনে কবরের মাটি খোঁড়ে বাঁচালেন কৃষক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্ম-মৃত্যু-বিয়ে মহান আল্লাহর হাতেই। তাই তো কথায় আছে রাখে আল্লাহ মারে কে! তেমনই এক নবজাতকের সাথে এক অলৌকিক ঘটনা ঘটেছে। এক নবজাতক মেয়ে শিশুকে জন্মের কয়েক ঘণ্টা পর জীবন্ত কবর দেয়া হয়েছিল। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন সেই নবজাতক।

খবর টাইমস অব ইন্ডিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় এক কৃষক। আশেপাশে তাকিয়ে শিউরে ওঠেন তিনি। দেখেন মাটি থেকে নবজাতকের হাত বেরিয়ে রয়েছে। সাথে সাথেই হাত দিয়েই মাটি খোঁড়েন তিনি। তাতেই চোখ ছানাবড়া হয়ে যায় সেই কৃষকের!

তিনি দেখতে পান, মাটিতে পুঁতে রাখা হয়েছে এক সদ্যজাত শিশুকন্যাকে। শিশুকে উদ্ধার করে সাথে সাথেই অ্যাম্বুল্যান্সে করে একটি হাসপাতালে নিয়ে যান সেই কৃষক। ভারতের গুজরাটের সবরকাঁথা জেলার গাম্ভোই গ্রামে এমন অলৌকিক ঘটনা ঘটেছে।

কৃষকের দাবি, নবজাতক শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। মাটির নিচে থাকার কারণেই শ্বাসকষ্টের সমস্যা হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। শিশুটির বাবা-মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ