বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির সিভিল গার্ড।

জানা যায়, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর বিবিসির

স্পেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ যাত্রী ছিলেন। জরুরি সেবাদানকারীরা ১২২ জনকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে পাঁচ শিশুসহ ৪৮ জন এখনও হাসপাতালে ভর্তি। গুরুতর আহত ১১ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, স্থা