শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আসাম ও মেঘালয়ে ভয়াবহ বন্যা, আরো ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ নিয়েছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় রাজ্য দুটিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আসাম ও মেঘালয় ছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টিপাত হবে।

আসামে শুক্রবার সাতজন মারা যায়। এ নিয়ে গত তিন দিনে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫-এ। গৌহাটিতে ভূমিধসে আরো তিনজন আহত হয়। ব্রহ্মপুত্র ও বরাক নদীর পানি অনেক স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যায় প্রায় ৭০ হাজার লোক গৃহহীন হয়েছে। তারা ১৯৬টি ত্রাণকেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে।

আর মেঘালয়ে শুক্রবার চারজন মারা যায়। এদের মধ্যে তিনজন বাঘমারায় ও একজন সিজুতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ