বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের সিন্ডিকেটের হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৪ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, আজকে দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েকদিনে চাল থেকে শুরু করে সব পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। আজকের পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, এটা নজিরবিহীন যে, আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে। ব্যবসা-বাণিজ্য এখন আওয়ামী সিন্ডিকেটের হাতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সিন্ডিকেট।

বিএনপির এই নেতা বলেন, সারাদেশের মানুষ সরকারের প্রতি বিক্ষুব্ধ। বর্তমান সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। জনগণের চাওয়া দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তাহলেই এ সংকট সমাধান সম্ভব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ