বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শোকজের জবাব দিতে ইসিতে মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনের শোকজের জবাব দিতে ইসিতে এসেছেন ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তিনি।  

এ সময় তিনি বলেন, তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়ছে। গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছে। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে, অন্যান্যদের লেভেল প্লেয়িং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে সেটি নিয়ে শঙ্কা রয়েছে।

গত বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, মো. মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। গত ১৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে তিনি তার অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, যা সংবাদ আকারে প্রকাশিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১২(১) অনুযায়ী— ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের তারিখ ১২ ফেব্রুয়ারি নির্ধারিত, সেহেতু ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মামুনুল হককে নিজে অথবা একজন প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার নৈতিক দায়িত্ব। বিধি অনুযায়ী সময়ের আগে প্রচার চালানোর সুযোগ নেই। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করেছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ