মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাফনের কাপড় পরে শাবিপ্রবির শিক্ষার্থীদের মৌন মিছিল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার কাফনের কাপড় পরে মৌন মিছিল করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ শনিবার (২২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মৌন মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জড়ো হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, আমাদের সহপাঠীরা অনশনরত এবং গুরুতর অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আমরা তাদের এ অবস্থায় রেখে নিরব থাকতে পারিনা। এ ভিসি পদত্যাগ না করলে আমরা লাশ হয়ে এখান থেকে ফিরব।

জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ