শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভালো নিয়তে দৈনন্দিন কাজও ইবাদতে পরিণত হয়: মসজিদুল হারামের খতিব সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মহিলা উইংয়ের যাত্রা শুরু ফ্রিতে ওমরায় যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে দামেস্কের ঐতিহাসিক মসজিদে ১৫ বছর পর জুমার নামাজ আদায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুল্লি থেকে পড়ে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করা অবস্থায় চুল্লির উপর থেকে ছিটকে পড়ে দুই শ্রমিক নিহত এবং অপর এক শ্রমিক মারাত্মক আহত হয়েছেন।

সোমবার দুপুরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক ওই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

নিহত শ্রমিকরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকার ওয়াছেব আলীর ছেলে মনি (৪০) এবং সিরাজগঞ্জে জেলার শাহজাদপুরের গাড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)। এছাড়া আহত ব্যক্তির নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা যায়, রূপপুর প্রকল্পের ২নং চুল্লিতে নির্মাণ কাজ করা অবস্থায় হঠাৎ তিনজন ছিটকে নিচে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিককে চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়, সেখানে দুজন মারা যায়। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দুটি ঈশ্বরদী থানা হেফাজতে রাখা ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ