বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

চুয়াডাঙ্গায় পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গায় পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইকরাম হোসেন ওরফে সবুজ মিয়া (৪৫) ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইকরাম হোসেনের নামে আশুলিয়া থানায় চাঁদাবাজি, চুরি ও প্রতারণার অভিযোগে একটি মামলা রয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৪টি ফৌজদারী মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে রয়েল এক্সপ্রেসের একটি পরিবহন চুয়াডাঙ্গায় আসে। বাসের যাত্রী ইকরাম হোসেন ভাড়া দেয়া নিয়ে চালক জালাল হোসেনের সাথে বাকবিতণ্ডা করেন। ইকরাম হোসেন নিজেকে পুলিশের উপ-পরির্দশক (এসআই) পরিচয় দেন। তিনি কোন ভাড়া দেবেন না বলে বাসচালককে সাফ জানিয়ে দেন।

পরে বাসটি শহরের একাডেমি মোড়ে পৌঁছালে সদর থানার টহলরত পুলিশকে বিষয়টি জানান বাসচালক জালাল। তার পরিচয় যাচাই বাছাই করে ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ। রাতেই তাকে গ্রেফতার করে নেয়া হয় সদর থানায়। পরে সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশকে গ্রেফতার ইকরামকে হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ