বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

আজ থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপণ্য পেঁয়াজও বিক্রি করা হবে।

শনিবার রাতে টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

বার্তায় জানানো হয়, দেশে রবিবার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবি জানায়, ডিলারদের প্রতিটি ট্রাকে ৩০০-৬০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করার আগে পরিকল্পনা অনুসারে এই পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়া অন্যান্য পণ্য একই মূল্যে বিক্রি করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ