বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াবিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের সংসদে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিকেএমের এমপি হানজালার নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত মাত্র ১৩৫ দিনে হাফেজ ৮ বছরের সাজিদ ড্রেসিংয়ের সময় মরা মুরগি গছানোর চেষ্টা, জরিমানা ব্যবসায়ীকে ঋণ করে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে মামুনের মৃত্যু  সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নতুন উদ্যোগ  যুক্তরাষ্ট্রে গাড়ির চার চাকা চুরি, চিরকুট রেখে গেল চোর মাদরাসায় যৌন অনাচারের উপুর্যপরি অভিযোগ নিয়ে বিশেষ দুটি কথা ‘সর্বক্ষেত্রে রাসুলের (সা.) আদর্শ বাস্তবায়নই বিশ্বশান্তির একমাত্র পথ’

পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দলের অন্তঃকলহের জেরে পদত্যাগ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। শনিবার (১৮ সেপ্টেম্বর) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস’র।

পদত্যাগ করে অমরিন্দর সিং সাংবাদিকদের বলেন, তার পক্ষে এই অপমানজনক পরিস্থিতিতে দলে থাকা সম্ভব নয়। তিনি যে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দলও ছাড়তে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন অমরিন্দর সিং।

জানা গেছে, শিগগিরই ক্যাপ্টেনের উত্তরসূরি বাছতে বৈঠকে বসতে পারে কংগ্রেস। পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সুনীল জাখর, প্রতাপ সিং বাজওয়া এবং রবনিত সিং বিট্টো।

পাঞ্জাবে কংগ্রেসের অন্তঃকলহ দীর্ঘদিনের। সেই ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই নভজ্যোত সিং সিধুর সঙ্গে সেভাবে বনিবনা হয়নি মুখ্যমন্ত্রী অমরিন্দরের। সিধুকে প্রথমে নিজের মন্ত্রিসভায় জায়গা দিলেও, তেমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়নি তাকে।

এদিকে, পাঞ্জাব কংগ্রেসে ক্রমশ গুরুত্ব বেড়েছে সিধুর। পাল্লা দিয়ে জনপ্রিয়তা কমেছে অমরিন্দর সিংয়ের। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন অমরিন্দর সিং।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ